সিলেটে ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৪৪২
সিলেটে এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। যা অতীতের সকল রেকর্ড ভেঙে ২৪ ঘন্টায় ৪৪২ জনের করীনা শনাক্ত হয়েছে। একই সময়ে সিলেটে মারা গেছেন আরও ৬ জন। এ সময়ে বিভাগের চার জেলায় মিলে ১০২৫ জনের নমুনা পরীক্ষায় হয়। সে হিসেবে শিনাক্তের হার ৪৩.১২ শতাংশ। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এ অরতিবেদনে জানানক হয়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিকে, সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। সবমিলিয়ে মারা গেছেন ৫১১ জন। তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগে ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 