Sobujbangla.com | ৫ম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৪১৩, জরিমানা ১৩ লাখ টাকা
News Head

৫ম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৪১৩, জরিমানা ১৩ লাখ টাকা

  |  ১৯:২৪, জুলাই ০৫, ২০২১

কঠোর লকডাউনের ৫ম দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। অকারণে বেরিয়ে গ্রেপ্তার ৪১৩ জন। ১৩ লাখ টাকা জরিমানা।
চলমান লকডাউনে ঘরবন্দি মানুষকে আরো এক সপ্তাহ থাকতে হবে বিধি নিষেধ মেনে। কারণ নতুন প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। আগের শর্ত মেনেই চলতে হবে চলাফেরা করতে পারবেন জরুরি সেবা প্রদানকারীরা।
চলমান কঠোর লকডাউনের ৫ম দিন রাজপথের দৃশ্যপটে এসেছে কিছুটা পরিবর্তন। খুলেছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবারসহ বেশ কিছু সরকারি দপ্তর। তাই প্রথম কয়েকদিনের তুলনায় রাজপথে বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। সকাল থেকেই অফিসগামী মানুষের ভোগান্তিটা ছিলো চরমে। গন্তব্যে যেতে অনেককেই গুনতে হয়েছে বাড়তি টাকা।
রাজপথে, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের টহল ছিলো অন্য দিনের মতোই। বিভিন্ন সড়কে চেকপোস্টে তল্লাশি চলে নিয়মিত। অকারণে বের হওয়া অনেককে জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত।
শুধু মূল সড়ক নয়, অলিগলিতেও থেমে নেই, মানুষের আনাগোনা। কোথাও কোথাও রীতিমত আড্ডায় মেতেছেন অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ