বন্ধ হয়নি অহেতুক চলাচল, রাস্তায় বেড়েছে গাড়ি।
কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের সমাগম। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতা সত্ত্বেও রোধ করা যাচ্ছে না মানুষের অহেতুক চলাচল। জরিমানা এবং আটকের বিধান থাকার পরও নানা অজুহাতে ঘরের বাইরে বের হন সাধারণ মানুষ। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর চিত্র কিছুটা বদলেছে। সড়কে গণপরিবহন না থাকলেও যানবাহনের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন। করোনার প্রতিদিন মৃত্যুহার লাফিয়ে বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনেই ঘরের বাইরে বের হচ্ছেন অনেকেই। প্রয়োজন ছাড়া চলাফেরার জন্য রয়েছে নানা অজুহাত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দিচ্ছেন ভুল তথ্যও। ঢাকার প্রবেশের প্রধান ফটকেও রয়েছে কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বলছে, অপ্রয়োজনে বের হলে কাউকেই ছাড় দেওয়া হবে না৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানাও। ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, ‘প্রত্যেকটা গাড়ি আমরা চেক করে, যথাযথ কারণ যাচাই বাছাই করে গাড়িগুলো ছাড়ছি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 