ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্বোধন প্রতীকিভাবে ভার্চুয়ালি।
করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি প্রতিকী ভাবে করা হবে। পরিস্থিতি ভালো হলে নভেম্বরে হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
১৯২১ এর সদ্যোজাত শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় শতবছর পেরিয়ে ২০২১ এ এসে যেন ঋদ্ধ-মহীরূহ। তবুও এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে নেই কোন আড়ম্বর। কারণ চলমান মহামারী সামলাতে শুরু হচ্ছে কঠোর লকডাউন। তাই একদিন আগেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট পরিসরে এই আয়োজন।
সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনের সভাপতি এ কে আজাদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়াতে তারা ঘোষণা দেন, একটি বড় তহবিল গঠনের।
উপাচার্য মো. ড. আখতারুজ্জামান জানান, আপাতত প্রতীকিভাবে ভার্চুয়ালি উদ্বোধন হবে শতবর্ষের। পরিস্থিতি ভালো হলে নভেম্বরে হবে মূল অনুষ্ঠান।
বলেন, সাবেক বর্তমান সবাই মিলে শতবর্ষী এই বিদ্যাপীঠের মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 