পরকীয়ার জেরেই শিশুসহ ৩ জনকে গুলি করে হত্যা।
রোববার সকাল ১১টা। কর্মব্যস্ত সময়ের মাঝে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে হঠাৎ গুলির শব্দ। দুপুরে নৃশংসভাবে শিশুসহ তিনজনকে সরকারি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৌমেন পুলিশের এএসআই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটিআই রোড থেকে এক শিশু দৌড়ে কাস্টমস মোড়ের দিকে আসে। তার পেছনে এএসআই সৌমেন দৌড়ে গিয়ে নিজের সরকারী পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রাস্তায় পড়ে যা যায় শিশুটি। কিছু সময় পরই ঐ গলির ভেতর থেকে এক নারীর চিৎকার ভেসে আসে। সাথে আরও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসে। হতাহতদের বাঁচানোর চেষ্টা করে। একই সাথে আটক করে অভিযুক্তকে এএসআই সৌমেনকে।
খবর পরে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় জনতাকে সরিয়ে দেয়। একই সাথে গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে পাঠায়। কিছু সময় পর জানা যায়, তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ বলছে, হত্যার কারণ পরকীয়া। নিহত আসমা সৌমেনের দ্বিতীয় স্ত্রী। আর শিশুটি আসমার প্রথম পক্ষের সন্তান। অন্যদিকে নিহত অপর যুবক শাকিল আসমার পরিচিত। তিনি স্থানীয় ব্যবসায়ী।
হামলাকারী এএসআই খুলনা ফুলতলা থানায় কর্মরত। তিনি বিনা ছুটিতে কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। খুলনা পুলিশ সুপার জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 