এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ঘরে বসে প্রস্তুতির পরামর্শ।
দফায় দফায় বাড়তে থাকা ছুটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের। স্কুল খোলা সম্ভব নয়, তাই বাড়িতেই লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রী দিপু মনির। ফেব্রুয়ারির প্রথম দিনে এসএসসি আর এপ্রিলে এইচএসসি। করোনা পূর্ববর্তী এক দশক, এটাই ছিলো বাঁধাধরা নিয়ম। যে নিয়মে বাঁধ সেধেছে করোনা ভাইরাস। ২০২০ এর ফেব্রুয়ারিতে এসএসসির পরপরই ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। যার কারণে, গতবারের এইচএসসির ফল দেওয়া হয় আগের দুই পাবলিক পরীক্ষার ফলের মূল্যায়ন করে। তাই, টানা বন্ধে নতুন উদ্বেগে, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম জানিয়ে পরীক্ষার্থীদেরকে বাড়িতেই প্রস্তুতির পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে, শিক্ষার্থীরা বলছেন, বাড়িতে পড়ে পাবলিক পরীক্ষার প্রস্ততি সম্ভব নয়। তাই, সীমিত পরিসরে হলেও স্কুল-কলেজ খোলার দাবি তাদের। এই পরীক্ষার্থীদের জন্য এরই মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস। এর আগে অন্তত ৬০ দিন এসএসসি আর ৮৪ দিন এইচএসসির পাঠদানের পর, পরীক্ষার আয়োজনের ঘোষণা দিয়েছিলো শিক্ষামন্ত্রণালয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 