Sobujbangla.com | জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রেপ্তার।
News Head

জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রেপ্তার।

  |  ২২:৪৪, জুন ১২, ২০২১

নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শাখাওয়াত আলীকে চট্টগ্রামে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
গতরাত শুক্রবার (১২ জুন) দক্ষিণ খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১২ সালে জঙ্গিবাদে জড়ায় শাখাওয়াত। এরপর ২০১৭ সালে তুরস্কে যায়।
সেখান থেকে অবৈধভাবে সিরিয়া গিয়ে ছয় মাস হায়াত তাহরীর আরশাম এর কাছে অস্ত্র প্রশিক্ষন নেয়। ইদলিবে অংশ নেয় সশস্ত্র যুদ্ধে। 
এরপর সে আবারও তুরস্ক যায়। পরে ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কা ঘুরে গেল ২২ মার্চ বাংলাদেশে আসে। তার বাসা নগরীর দামপাড়ায়।
সে জঙ্গি সংগঠনটির হয়ে অনলাইনে প্রচারণা চালায়। তার সাথে সম্পৃক্ত আরও কয়েকজনের নাম পেয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ