যে কারণে স্বর্ণের দাম বাড়বে।
করোনাভাইরাসে অর্থনীতির চাকা গতিশীল করতে বৃহস্পতিবার প্রণোদনামূলক মুদ্রানীতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড)। একই দিনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থনীতিতে গতি ফেরাতে উদ্দীপনামূলক ঘোষণা আসতে পারে। এই দুই কারণে বিশ্ববাজারে আগামী মাসগুলোতে স্বর্ণের দাম বাড়বে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস।
বুধবার (০৯ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা লাভ করতে চাইলে এখনই কিনে রাখতে পারেন। কারণ আগামী দিনগুলোতে স্বর্ণের দাম বাড়ার সম্ভবনা আছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি দশমিক ২৭ শতাংশ বেড়ে হয় ১ হাজার ৮৯৪ ডলার।
প্রসঙ্গত, প্রতি মুহূর্তে বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠানামা করে। সেজন্য স্বর্ণ ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের দিকে সব সময় নজর রাখতে হয়। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও প্রভাব পড়বে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 