Sobujbangla.com | ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছেই।
News Head

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছেই।

  |  ১৯:৩১, মার্চ ০৫, ২০২১

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর পর থেকেই প্রতিবাদ চলছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের। আজও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজধানীর শাহবাগে। অন্যদিকে, আইন বাতিল নয়, অপপ্রয়োগ ঠেকাতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। ওবায়দুল কাদের জানান, জনস্বার্থেই আইনটি করা হয়ে হয়েছে, অপপ্রয়োগ যেন না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর, আবারো সমালোচনার ঝড় ওঠে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে এই আইন বাতিলের দাবিতে। শুক্রবার বিকেলে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এসময় বক্তারা মুশতাক হত্যার বিচার দাবি করে এই আইনে আটক সবার মুক্তির দাবি জানান।
এই আইনের অপপ্রয়োগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। আর ওবায়দুল কাদেরের জানালেন, আইনটির যথাযথ প্রয়োগে কোন ব্যত্যয় ঘটছে কি-না, সে বিষয়ে কড়া নজর রাখছে সরকার।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ না হওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

এ বিভাগের অন্যান্য সংবাদ