শাজাহান সিরাজ আর ৩রা মার্চ- একে অপরের সমন্বয়ক; টাঙ্গাইলে বললেন বক্তারা।
মহান স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে এক আলোচনায় বক্তারা বলেন, শাজাহান সিরাজ আর ৩রা মার্চ একে অপরের সমন্বয়ক। শাজাহান সিরাজ না হলে ৩রা মার্চ হতো না। বক্তারা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা এবং বি.এল.এফ. -এর চার নেতার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
আজ (বুধবার) দুপুরে স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনসহ অন্যরা বক্তৃতা দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। পরিচালনা করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক মো: তারিকুল ইসলাম।
একইসঙ্গে ভার্চুয়াল আলোচনাও অনুষ্ঠিত হয়। শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া সিরাজের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস খ্যাত চার খলিফার একজন নূর-ই-আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মুশতাক, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক ছাত্রনেতা আল-মুজাহিদী।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 