উত্তাল মিয়ানমারে বেপরোয়া পুলিশ, নিহত আরও ১৩
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৩ বিক্ষোভকারী। এতে সেনাশাসন বিরোধী চার সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এমন পরিস্থিতিকে, তিয়েনানমেন স্কয়ারের সাথে তুলনা করছে, আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটিতে শান্তি ফেরানোর ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস।
মিয়ানমারে যেখানেই বিক্ষোভ, সেখানেই এখন গুলি ছুড়ছে নিরাপত্তা বাহিনী। এ কয়দিন ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার হলেও এখন সেটি অনুপস্থিত। এমনকি সড়ক থেকে সরে যেতে দেয়া হচ্ছে না কোনো সতর্ক বাণীও। যাতে বাড়ছে প্রাণহানি। একে চীনের তিয়েনানমেন স্কয়ারের সাথে তুলনা করছেন অনেকে।
নিরাপত্তা বাহিনীর এমন খুনে মানসিকতাকেও অবশ্য পরোয়া করছে বিক্ষোভকারীরা। রাজধানী নেপিদো, মান্দালে, দাওয়েইসহ বিভিন্ন শহরে-বন্দরে বিক্ষোভ করেছেন তারা।
মিয়ানমারে রক্ত বন্যা ঠেকাতে আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
দমন-পীড়ন বন্ধে মিয়ানমারের প্রতি আহবান জানাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুর চাইলেও; আসিয়ানের বাকি সদস্যরা রাজি হয়নি।
মিয়ানমারের ভয়াবহ ঘটনায় ইন্দোনেশিয়া মর্মাহত। আমরা বিশ্বাস করি, মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসনের অন্যতম উদাহরণ আসিয়ানভুক্ত দেশগুলো। আমরা আশা করি, মিয়ানমারে শিগগিরই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
জান্তা সরকারকে চাপ দিতে মিয়ানমার থেকে বিদেশি বিনিয়োগকারীদের হাত গুটিয়ে নেয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 