লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত রাজপথ।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজও উত্তপ্ত রাজপথ। দুপুরে পূর্ব ঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওয়ানা দেয় বামপন্থী সংগঠনগুলো।
হাইকোর্ট মোড়ে বাধা পেলেও তা উপেক্ষা করে সচিবালয় মোড়ে যায় আন্দোলনকারীরা। ভর দুপুরে সূর্যের গনগনে তেজ উপেক্ষা করেই ব্যারিকেডের শৃঙ্খল ভেঙে এগোয় শিক্ষার্থীদের মিছিল। তারুণ্যের মুষ্ঠিবদ্ধ হাত এগিয়ে চলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে। পায়ে পা মেলানো এই জমায়েতের মূল দাবি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনার হয়ে এগিয়ে চলে দোয়েলচত্বরের দিকে। শিক্ষাভবন মোড়ে পুলিশের বাঁধা ডিঙিয়ে, সচিবালয়ের কোনায় আটকে যায় পুলিশি ঢালে। এসময় লেখক মুশতাকের হত্যার বিচার ও আটকদের মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজু ভাস্কর্য চত্বরে জড়ো হয় ছাত্র অধিকার পরিষদ। ক্যাম্পাসের ভেতর থেকে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা-মামলা ও আটকের বিরুদ্ধেও সোচ্চার হন এই সমাবেশে আগতরা।
সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন প্রতিবাদকারিরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 