পুলিশের কল্যাণে সরকার অসামান্য অবদান রাখছে : এমপি কয়েস।
স্বাধীনতার পর কোনো সরকারের আমলে পুলিশ বিভাগের এত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করে সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস এমপি বলেছেন, বাংলাদেশ পুলিশের কল্যাণে বর্তমান সরকার অসামান্য অবদান রাখছে। স্বাধীনতার পর কোন সরকারের আমলে পুলিশের এতো উন্নয়ন হয়নি। দায়িত্ব পালনকালে পুলিশের অনেক সদস্যের আত্মত্যাগ আমাদের গৌরবান্বিত করে।১৫ই আগষ্টের সেই কালো রাত্রিতে জাতির জনককে যেদিন স্বপরিবারে হত্যা করা হয় সেদিনও একজন পুলিশ সদস্য প্রান হারান।ঐ পুলিশ সদস্য জাতির জনকের গানম্যান ছিলেন।
সোমবার সিলেট জেলা পুলিশের উদ্যাগে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম বলেন,বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ অত্যান্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।বিশেষ করে মহামারী করোনাকালে পুলিশের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানু্ষ বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছে।একজন পুলিশ পরিবারের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করে।
তিনি বলেন,পুলিশের ভাবমূর্তি আরো উন্নত করতে আমরা সবাই কাজ করতে হবে।
পুলিশ সুপার মো.ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম, সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ, র্যাব ৮ এর সিও আবু মুসা মো.শরিফুল ইসলাম,মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নিশারুল আরিফ, এসএমপির অতিরিক্ত কমিশনার(সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, এসএমপির অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।
আলোচনা সভাশেষে নিহত পুলিশ সদস্যের পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,করোনাকালে বাংলাদেশ পুলিশের মোট ৮৭ জন পুলিশ কর্মকতা প্রান হারিয়েছেন তাদের মধ্যে ৬ জন সিলেটে কর্মরত ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 