কুলাউড়া থেকে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে | ১৩:০০, ফেব্রুয়ারি ২০, ২০২১
মৌলভীবাজারের কুলাউড়া থেকে ২৮১ বোতল বিদেশী মদ ও নগদ প্রায় আড়াইলাখ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মঞ্জুর আলী (৪১)। তিনি কুলাউড়ার ইটারঘাট গ্রামের ওয়াতির আরীর ছেলে।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে মদ ও মাদক বিক্রির টাকাগুলো জব্দ করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
এর মধ্যে হুইস্কি ১৭৭ ইম্পেরিয়াল বøু ৮, ৫ বোতল অফিসার চয়েসসহ মোট ২৮১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ২ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মঞ্জুর আলীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 