দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
প্রকাশিত হয়েছে | ১৯:৫১, ফেব্রুয়ারি ১৩, ২০২১
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দেশে ফেরেন তিনি। মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে যান জেনারেল আজিজ আহমেদ। সফরে মার্কিন সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। একইসাথে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 