খেলাধুলা শরীল ও মনকে সুস্থ রাখে : আতাউর।
বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক এম.আতাউর রহমান বলেছেন, খেলাধুলা শরীল ও মনকে সুস্থ রাখে। প্রতিটি মানুষকে সুস্থ থাকতে হলে খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে। যুব সমাজকে ভিন্নপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মনোহরপুর নতুন বাজার সংলগ্ন মাঠে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর বলেন, খেলাধুলা কে ব্যবসায়ি মনোভাব না নিয়ে তা পরিহার করে খেলাধুলা যুব সমাজে প্রসারিত করার জন্য কাজ করতে হবে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে রেদুয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ পিযুষ দে সিতু, নিখিন রঞ্জন দে, আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক বাশির, স্বরুপ দে শংকু, সফর আলী, ইফতেখার রাকিব।
খেলায় সামসুল ফাইটার্সকে ট্রাইবেকারে হারিয়ে মাছুমা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়। খেলায় দ্বিতীয় রানার্সআপ হয় পাঁচপাড়া স্পোর্টিং ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য- সামসুল হক লকুছ, ইনজদ আলী, জুনাইদ আহমদ, নিজাম উদ্দিন, কিতাব আলী, অধীর সূত্রধর, কাওছার মিয়া, সালামত মিয়া প্রমূখ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 