সুনামগঞ্জে বাতিজা হত্যার দায়ে চাচার ফাঁসি।
সুনামগঞ্জে হাবীবুল কিবরিয়া সেজু (৯) হত্যা মামলায় চাচা ছদরুল হোসেন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডবিধি ২০১ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।
বুধবার বিকাল ৫টার দিকে এ আদেশ দেয়া হয়।
আদালতের আদেশে বলা হয়, যেহেতু আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেহেতু উভয় সাজা একত্রে চলবে। একই সাথে আসামি মামলার শুরু থেকেই পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে ব্যবস্থা নেয়ার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা মাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে দিকে ছদরুল হোসেন চৌধুরী সাথে তারই আপন ভাই ও নিহত শিশুর পিতা আছাবুর রহমান চৌধুরীর জমি নিয়ে পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে আসামি তার ধানের গোলার পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শিশু হাবীবুল কিবরিয়া সেজুকে।
পরদিন নিহতের বাবা আছাবুর রহমান চৌধুরী বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হত্যা মামলায় করেন। নিহত শিশু সেজু হত্যাকারী ছদরুল হোসেন চৌধুরী আপন ভাতিজা।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ জিয়াউল ইসলাম। এ ছাড়াও আসামির পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় সেস্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে ছিলেন শাহাব উদ্দিন চৌধুরী (২)।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 