Sobujbangla.com | যতই শত্রু তামি করো না কেন দেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী।
News Head

যতই শত্রু তামি করো না কেন দেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী।

  |  ১৯:৫১, ফেব্রুয়ারি ০২, ২০২১

শেষ হলো একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে হয় আলোচনা।
রেওয়াজ অনুযায়ী সবশেষে আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।
করোনা মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ ও দেশকে নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। অসত্য-মিথ্যা তথ্য দিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তাদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা।
ষড়যন্ত্র-অপপ্রচারের পরোয়া নয় বরং জনকল্যাণে আত্মতৃপ্তি খোঁজেন বলে জানান সরকার প্রধান। প্রত্যয়ভরা কণ্ঠে তার উচ্চারণ, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে দেশ।
পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এদিন সংসদে প্রচারিত হয়, ১৯৭৫ সালের ১১ জানুয়ারি বিএমএ-তে দেয়া জাতির পিতার ভাষণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ