প্রধানমন্ত্রীকে প্রথম টিকা নিতে বললেন ফখরুল।
করোনার ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা ফেরাতে সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে নাগরিক ঐক্য। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। করোনাকে গুরুত্ব না দিয়ে তারা ব্যস্ত অন্য কাজে।
অনুষ্ঠানে বেসরকারি খাতে টিকা আমদানির বিরোধিতা করেন আলোচকরা। এসময় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেসরকারিভাবে আমদানির অনুমতি দিলে সরকারি টিকা চুরি হবে ও নকল হবে। এসময় জাফরুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন বা টিকা আমাদের অধিকার। প্রতিটি জনগণের এই অধিকার রয়েছে। এটা ব্যক্তি বিশেষ ২/৪জনকে নয়, এই টিকা সবাইকে দিতে হবে। রিকশাওয়ালা, কৃষক, আমার ফুটপাতের দোকানদারসহ সবাইকে টিকা দিতে হবে। আজকে এখানে নেতারা আছে, টিকার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে- বিনা মূল্যে আমরা টিকা চাই।
সরকারের দুর্নীতি দুশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 