Sobujbangla.com | প্রথম টিকা নেবেন স্বাস্থ্য কর্মী শুরু হচ্ছে টিকা
News Head

প্রথম টিকা নেবেন স্বাস্থ্য কর্মী শুরু হচ্ছে টিকা

  |  ১৮:৪০, জানুয়ারি ২৩, ২০২১

দেশে করোনা টিকার প্রয়োগ শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি বুধবার। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
আজ শনিবার (২৩ জানুয়ারি) কিডনি হাসপাতাল ও ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আব্দুল মানান জানিয়েছিলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম দিন ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ