শাহজালালে ৩০টি স্বর্ণের বার জব্দ।
প্রকাশিত হয়েছে | ২০:২৪, জানুয়ারি ১৯, ২০২১
নজরুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে ৩০টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে কাতার থেকে আসা ফ্লাইট নম্বর কিউআর-৬৩৮ এর যাত্রী নজরুলের শরীর তল্লাশি করে এই স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।
জব্দ করা ৩০টি স্বর্ণে বারের প্রতিটি ১১৬ গ্রাম ওজনের। যার মোট ওজন ৩ হাজার ৪৮০ গ্রাম।
জব্দ বার ও স্বর্ণালঙ্কার পরবর্তীকালে কার্যক্রম গ্রহণের জন্য কাস্টম হাউস, ঢাকায় পাঠানো হয় এবং আটক যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 