আইন সংশোধন করে এইচএসসির ফল ২৮ জানুয়ারির মধ্যে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কাটছে আইনি বাধা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিলো মন্ত্রিসভা। এই সংশোধনীর মাধ্যমে দেশের যেকোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করতে পারবে সরকার। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী সংসদ অধিবেশনের শুরুতেই তা অনুমোদন পাবে এবং ২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
করোনা মাহামারির হানা, অনিশ্চয়তার দোলাচল পুরো শিক্ষা ব্যবস্থা। তবে সবচেয়ে বেশি ভোগীয়েছে ২০২০ সালের এইসএসসি সমমানের পরীক্ষার্থীদের। এপ্রিলের শুরুতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা মার্চ মাসেই স্থগিত করে শিক্ষামন্ত্রণালয়। পরে অক্টোবর মাসে ঘোষণা আসলো পরীক্ষা ছাড়াই আটো পাসের।
তবে পিছু ছাড়েনি ফল নিয়ে জটিলতা। ডিসেম্বরে ফল ঘোষণার কথা থাকলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা আইন ১৯৬১ অনুযায়ী পরীক্ষা ছাড়া ফলাফল দেয়ার ক্ষেত্রে আইনী জটিলতা। শিক্ষামন্ত্রণালয়ের আনা এ সংক্রান্ত সংশোধনী অধ্যাদেশ ২০২০ চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৮ জানুয়ারি শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই সংশোধিত আইনপি পাশ হবে। ফল প্রকাশ হবে এ মাসেই।
আইনের সংশোধনীর ফলে যেকোনো দুর্যোগ ও মহামারীতে প্রয়োজনে পারীক্ষা ছাড়াই ফলাফল মূল্যায়ন করার সুযোগ তৈরি হলো।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 