অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা।
নওগাঁর পত্নীতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে একটি বেকারি ও দু’টি রেস্টুরেন্টকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জরিমানাকৃতগুলো বেকারি ও রেস্টুরেন্ট হলো-ঝর্ণা বেকারি, নিউ মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
র্যাব-৫ শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এবং পত্নীতলা উপজেলার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা, সহকারী কমিশনারসহ (ভূমি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে ঝর্ণা বেকারির ম্যানেজার আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা, নিউ মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোশারফ হোসেনকে চার হাজার টাকা ও মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার গিয়াস উদ্দিনকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 