রাজধানীতে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা; মাদকাসক্ত স্বামী গ্রেপ্তার।
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় দিনে-দুপুরে নৃশংস খুন। স্বামীর হাতে প্রথমে খুন হন স্ত্রীর ছোট বোন পরে কুপিয়ে হত্যা করে স্ত্রীকেও।
এলাকাবাসাসী জানায়, এক বছর ধরে নাখালপাড়ায় ভাড়া থাকতেন ইয়াসমিন-রানা দম্পতি। প্রায়ই নানা বিষয় নিয়ে ঝগড়া হতো তাদের। স্ত্রী ইয়াসমিনকে মারধর করতেন মাদকাসক্ত রানা। এতে চার মাস আগে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। কিন্তু, তাতেও বন্ধ হয়নি রানার উৎপাত।
শনিবার সকালে বাসায় ঢুকে প্রথমে স্ত্রীর ছোট বোন রোকসানাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে ইয়াসমিন এলে তাকে বটি দিয়ে কুপিয়ে খুন করেন। এ সময় ইয়াসমিনের চিৎকারে জানালার শিক কেটে ঘরে ঢোকে স্থানীয়রা। রানাকে ধরে পুলিশে দেন তারা।
নাখালপাড়ার একটি গার্মেন্টসে কাজ করতেন রোকসানা আর তার সাবেক স্বামী রানা ছিলেন রিকশাচালক। তবে, মাদক নেয়ার অপরাধে বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 