বিদ্যুৎহীন আধ্যাতিক রাজধানী।
সিলেট নগরের অধিকাংশ এলাকা শনিবার বিদ্যুৎহীন রয়েছে। জরুরি মেরামত কাজের জন্য সকাল ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে যা দুপুর দেড়টা পর্যন্ত অব্যাহত থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট গ্রিড উপকেন্দ্রে বিদ্যমান ট্রান্সফরমার টি-১ এর ৩৩ কেভি এক্সএলপিই (XLPE) ক্যাবল পরিবর্তনসহ ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত কাজের জন্য ৪৩টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
লোডশেডিংয়ের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে- সিলেট নগরীর শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুদখানা, কুমারপাড়া, নয়াসড়ক ও জেলরোড।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 