Sobujbangla.com | হাকিমপুরে ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু।
News Head

হাকিমপুরে ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু।

  |  ২১:১৬, জানুয়ারি ০৭, ২০২১

দিনাজপুরের হাকিমপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই মুক্তারুল ইসলমের মৃত্যু হয়েছে। নিহত মুক্তারুলের স্ত্রী আঞ্জুয়ারা গুরুত্বর আহতাবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়ানগর গ্রামে মৃত সাইফুল ইসলামের ছেলে, রুহুল আমীনের সঙ্গে বড় ভাই মুক্তারুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রুহুল আমীন বড় ভাই মুক্তারুলকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এসময় মুক্তারুলের স্ত্রী আঞ্জুয়ারা এগিয়ে এলে তাকেও বাঁশ দিয়ে আঘাত করা হয়।
প্রতিবেশীরা মুক্তারুল ও তার স্ত্রী আঞ্জুয়ারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মুক্তারুলকে মৃত ঘোষণা করে এবং মুক্তারুলের স্ত্রী আঞ্জুয়ারাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠনো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ