Sobujbangla.com | ডা. সাবরীনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন গৃহকর্মী।
News Head

ডা. সাবরীনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন গৃহকর্মী।

  |  ১৯:২৬, জানুয়ারি ০৬, ২০২১

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গৃহকর্মী আকলিমা আক্তার।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন গৃহকর্মী। আগামী ২৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। এসময় সাবরীনা আরিফ, আরিফুল হক চৌধুরীসহ সব আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গত বছরের ২৩ জুন সাবরীনার স্বামী আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। ১২ জুলাই ডা. সাবরীনাকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গত বছরের ৫ আগস্ট মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক লিয়াকত আলী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে ডা. সাবরীনা, সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর ছয় আসামি হলেন: শফিকুল ইসলাম রোমিও, জেবুন্নেসা, আবু সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির , তানজিলা পাটোয়ারী ও বিপ্লব দাস।
২০২০ সালের ১৩ আগস্ট ডা. সাবরীনা, আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। গত ২০ আগস্ট আলোচিত এই মামলাটির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। অভিযোগপত্রে ডা. সাবরীনা আরিফ ও আরিফুল হক চৌধুরীকে এই অসাধুচক্রের ‘মূলহোতা’ বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ