সিলেট-হবিগঞ্জ-শ্রীমঙ্গল রুটে কমলো বিআরটিসির বাস।
সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন পরও শ্রমিকদের চাপে বাস সংখ্যা কমানো হয়েছে। প্রতিদিন উভয় রুটে ৬ টি করে বাস চলাচলের কথা থাকলেও বর্তমানে শ্রমিকদের চাপে সেটিকে তিনটি করে করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, ‘সভায় বিআরটিসির কয়টি বাস সিলেট টু হবিগঞ্জ ও সিলেট টু শ্রীমঙ্গল চলাচল করবে সে ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে না পারায় বিভাগীয় কমিশনার মহোদয় পরবর্তীতে মোবাইলে জানাবেন বলে আমাদের আশ্বস্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত দেন যে- উভয় রুটে তিনটি করে বিআরটিসি বাস চলাচল করবে।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। সবগুলো বাসেই শীততাপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা রয়েছে।
এদিকে উদ্বোধনের দিন থেকেই এই দুই রুটে বিআরটিসির বাস চলাচলে আপত্তি জানিয়ে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এরপর রোববার সকালে সিলেট থেকে শ্রীমঙ্গলগামী বিআরটিসির একটি বাস নানা বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছলেও সকাল সাড়ে নয়টায় হবিগঞ্জের উদ্দেশ্যে আরও একটি বাস ছাড়তে গিয়ে ঘটে বিপত্তি। এমনকি বাসটি ছাড়ার প্রাক্কালে সাধারণ পরিবহন শ্রমিক নেতারা এতে বাধা দেন। এসময় বিআরটিসির কাউন্টারে হামলা চালিয়ে ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলীকেও লাঞ্ছিত করে তারা।
বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ; এসময় পরিবহন শ্রমিকরা তাদের একটি ল্যাপটপ ও নগদ সাড়ে ১২ হাজার টাকাও নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই চলে বিআরটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠক শেষে সমঝোতার পথে হেঁটেছে প্রশাসন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 