ডাকাতি ও খুনের দুই বছর পর তিন আসামী গ্রেফতার।
কানাইঘাট ডাকাতি ও খুনের মামলার তিন আসামিকে দুই বছর পর গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন)। ২০১৮ সালের এপ্রিলে সিলেটের কানাইঘাটে ঘটে যাওয়া ডাকাতি ও খুনের মামলারও আসামি তারা। এই তিনজন মিলিয়ে চাঞ্চল্যকর এ মামলার মোট ১০ আসামিকে এরই মধ্যে গ্রেফতার করাা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের সাইদুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২৬) ও একই গ্রামের মৃত তজম্মিল আলীর রশিদ আহমদ (২৭) এবং উপজেলার বীরদল কচুপাড়া গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে সেবুল আহমদ (৩৫)।
বৃহস্পতিবার সকাল ১১টায় পিবিআই কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিবিআই- সিলেট এর পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য জানান।
তিনি জানান, ৩০ ডিসেম্বর কানাইঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে পিবিআই।
পিবিআই পুলিশ সুপার জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল রাত ২টার দিকে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল হানা দেয়। এসময় আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমান ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে মেরে ফেলে। পরে আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে পিবিআই-এর কাছে হস্তান্তর করা হলে একে একে গ্রেফতার হয় ১০ আসামি। এর মধ্যে পাঁচজন সরাসারি ওই ডাকাতি ও খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে জানায় পিবিআই।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 