Sobujbangla.com | কাপাসিয়ায় গণধর্ষণ, গ্রেপ্তার ৭
News Head

কাপাসিয়ায় গণধর্ষণ, গ্রেপ্তার ৭

  |  ১৭:৪৭, ডিসেম্বর ১৮, ২০২০

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গৃহবধূ (২৩) গণধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক ও সহযোগীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতার ধর্ষকরা হলো- কাপাসিয়ার তরগাঁও এলাকার রোমন বেপারী (২০), একই এলাকার বোয়ালেরটেকের জোবায়ের (২১), মোস্তারীন সরদার (২১) এবং সহযোগীরা হলো- একই এলাকার মাহবুবুল হোসেন শাকিব (২২), মাসুম শেখ (২১), রাকিব হোসেন (২০) ও মাহফুজুল হক (২০)।
এছাড়া, প্রধান অভিযুক্ত ধর্ষক কাপাসিয়ার চরখামের এলাকার সাখাওয়াত পলাতক রয়েছে। কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আফজাল হোসাইন জানান, গণধর্ষণের শিকার ওই গৃহবধূর শ্বশুরবাড়ি নরসিংদীতে। গত ১৬ ডিসেম্বর তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। এদিকে, গত ২/৩ মাস যাবৎ সাখাওয়াতের সাথে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। বৃহস্পতিবার শাখাওয়াত ওই গৃহবধূকে একটি মোবাইল ফোন দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে তারা কথা বলতে বলতে নবীরটেক এলাকায় যায়। সেখানেই সাখাওয়াত ওই গৃহবধূকে ধর্ষণ করে। বাকিরা এ ঘটনা দেখে তাকে ধরে নিয়ে যায় এবং তিনজন পর পর ধর্ষণ করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ওই সময় সাকিব গৃহবধুকে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে অন্যরা গৃহবধূর মাকে ফোন করে জানায়- আপনার মেয়ে কু-কাম করে ধরা পরেছে, সে আমাদের কাছে আটক আছে। তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করে এবং তাদের পার্সোনাল বিকাশ নম্বর দেয়। পরে গৃহবধূর মা কাপাসিয়া থানায় গিয়ে বিষয়টি জানান। বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ