শায়েস্তাগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন।প্রাথমিকভাবে তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দিপংকর।
শুক্রবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জের কলিমনগর থেকে পুরান বাজার রাস্তার গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামিমুর রহমান শামিম জানান, একটি পিকআপভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করছিল। তখন পিকআপভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দমকল বাহিনীর সদস্যরা মরদেহ দু’টি উদ্ধার করেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 