জুরাইনে জাল মুদ্রা তৈরির কারখানায় অভিযান, আটক ৮
প্রকাশিত হয়েছে | ১৮:২৫, ডিসেম্বর ১৭, ২০২০
রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন থেকে জাল দেশি-বিদেশি মুদ্রা তৈরির অভিযোগে আট জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির গুলশান উপ কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, পশ্চিম জুরাইনের শহীদ শাহাদাত হোসেন সড়কের একটি বাড়ীতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নকল ২৪ লাখ টাকার ভারতীয় রুপি, ৩৬ লাখ টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। জব্দ করা হয় কয়েক কোটি জাল মুদ্রা তৈরির সরঞ্জাম।
এ সময় পুলিশ আরও জানিয়েছে, এই কর্মকাণ্ডের মূল হোতা জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার নামে আরও ৫টি মামলা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 