Sobujbangla.com | ফুলবাড়িয়া মার্কেটে আজও উচ্ছেদ অভিযান।
News Head

ফুলবাড়িয়া মার্কেটে আজও উচ্ছেদ অভিযান।

  |  ২০:২৮, ডিসেম্বর ১০, ২০২০

গুলিস্তানে সিটি করপোরেশনের মালিকানাধীন দ্বিতীয় ফুলবাড়িয়া সুপার মার্কেটে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন।
এরআগে সকাল থেকে মার্কেটটির ব্যবসায়ীরা ফুটপাতে বসেন মালামাল বিক্রি করতে। বিক্রেতাদের হাকডাকে সরগরম ছিলো ধ্বংসস্তুপের আশপাশের এলাকা। দুপুরের দিকে হকারদের সরিয়ে উচ্ছেদ শুরু করে কর্তৃপক্ষ।
গেলো মঙ্গলবার অভিযানের প্রথম দিনেই ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ