ভুটানের সব ধরনের সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ।
প্রকাশিত হয়েছে | ১৯:৩৬, ডিসেম্বর ০৬, ২০২০
ভুটানের বাজারে ১শ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। দুপুরে প্রতিবেশী দেশটির সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হওয়ায় বিষয়টি নিশ্চিত হলো।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের জন্য সবসময় উন্মুক্ত থাকবে বাংলাদেশের সবগুলো বন্দর। তিনি আরো বলেন, ঐতিহাসিক এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ হিসেবে ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এদিকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, এই চুক্তির অন্যান্য কার্যক্রমের আনুষ্ঠানিকতাগুলোও দ্রুত শেষ করা হবে। এ চুক্তির ফলে বাংলাদেশের বাজারে ভুটানের ৩৪ টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 