বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে উত্তম বিকল্প চান আলেমরা।
রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সম্প্রতি সরগরম দেশ। এ নিয়ে ধর্মভিত্তিক নানা সংগঠনের ফতোয়ার বিরুদ্ধে সরব ক্ষমতাসীন দলের নেতাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বিষয়টির সমাধানে যাত্রাবাড়িতে বৈঠক শেষে ৫টি প্রস্তাব দেন আলেমরা। বলতে চান, প্রধানমন্ত্রীর সাথে। কুরআন-হাদিসের আলোকে উত্তম বিকল্প খুঁজে বের করারও আহবান জানান তারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি নিজেই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভাস্কর্য নিয়ে বিতর্কে না জড়িয়ে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে আলেমদের।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন করেছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট। দাবি জানায়, দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জানায়, বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবে তারা।
এদিকে, কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে সমাবেশ করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 