দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২
ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় বিস্ফোরক দ্রব্যসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- আউয়াল হোসেন (৩২) ও সোলাইমান মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও পুলিশের ওপর হামলা সংক্রান্ত মামলা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আটক করার বিষয়টি জানান র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম সজল জানান, ওই দু’জন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এছাড়া, পরস্পরের যোগসাজশে নাশকতার উদ্দেশে বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 