এখনো মাস্ক ব্যবহারে সচেতন নন অনেক নগরবাসি।
অভিযানের পরও এখনো মাস্ক ব্যবহারে সচেতন নন অনেক নগরবাসি । তাদের সচেতন করতে রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে নিবার্হী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট । এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তারা । করোনা মহামারি থেকে নিজেকে রক্ষা করতে যতদিন ভ্যাকসিন আসছে না ততদিন মাস্কই ভরসা সবার । কিন্ত এ বিষয়টি মানতেই চাচ্ছেন না অনেকে । অবহেলা করে মাস্ক ব্যবহার না করায় নিজেকে যেমন ঝুকিতে ফেলছেন তেমনি ঝুঁকি বাড়ছে আশেপাশের সবার।
এমন বাস্তবতায় গত কয়েকদিন ধরে সারাদেশেই চালানো হচ্ছে মোবাইল কোর্ট । মাস্ক ছাড়া যারা রাস্তায় বের হচ্ছেন তাদের গুনতে হয় জরিমানা। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগ মোড়ে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসনের পাশাপাশি র্যাব। প্রতিদিনই মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এদিকে, রাস্তার মোড়ে মোড়ে যারা মাস্ক বিক্রি করছেন তাদের নিজেদেরই মুখে নেই মাস্ক। তারাও দিচ্ছেন নানা অজুহাত। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করা গেলে করোনার দ্বিতীয় ঢেউ মোবাকেলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 