ব্যান্ডরোল প্রস্তুতের অভিযোগে গ্রেফতার ৩
বিড়িতে ব্যবহার করার জন্য জাল ব্যান্ডরোল প্রস্তুতের অভিযোগে গ্রেফতার রংপুরের এসকে প্রেস এন্ড প্যাকেজিংয়ের কর্ণধার তৌফিক হাসান তপুসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। সন্ধায় জুডিশিয়াল ম্যাজ্রিষ্টেট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গ্রেফতার তপুসহ তিনজনের মধ্যে হারাগাছের থানা হাজতখানায় রাখা হয় আতিকুল ইসলাম ও মমিনুল ইসলামকে। আর তপুকে দিনভর রাখা হয় ওসির রুমে। বিকেলে সাড়ে ৩ টায় এ বিষয়ে পুলিশ ব্রিফিং করার ঘোষনা দিলেও সেটি বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয়, কমিশনার ও ডিসি ক্রাইমের নির্দেশে। দিনভর সাংবাদিকরা সেখানে বসে থাকেন। বিকেলে তাকে কারাগারে পাঠানোর কথা থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষন পর তপুকে ওসির রুম থেকে চাদর মোড়ানো অবস্থায় বের করেন বিশেষ প্রটোকলে গাড়িতে তোলা হয়। এসময় পুলিশ ভ্যান থানার ভেতরের রুমের বারান্দার কাছে নিয়ে যাওয়া হয়। উপস্থিত সকলেই পুলিশের এই বিশেষ প্রটোকল দেয়া নিয়ে উস্মা প্রকাশ করেন। পরে তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রংপুর নগরীর হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ এলাকার মজুমদার রহমানের আলুর গোডাউনের সামন থেকে ৫৮ লাখ টাকা মূল্যের বিড়িতে ব্যবহারের জন্য প্রস্তুত কৃত জাল ব্যান্ডরোল উদ্ধার করে পুলিশ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 