সিনিয়র এএসপি আনিসুল ইসলাম শিপন হত্যা মামলায় রেজিস্টার গ্রেফতারের প্রতিবাদে অস্থিরতা চলছে।
সিনিয়র এএসপি আনিসুল ইসলাম শিপন হত্যা মামলায় রেজিস্টার গ্রেফতারের প্রতিবাদে অস্থিরতা চলছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্দোলনে দিনভর অবরুদ্ধ ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। যাতে ব্যাহত হয় চিকিৎসাসেবা।
কমিশনের লোভে ঘুমের ওষুধ দিয়ে সরকারি হাসপাতাল থেকে নামসর্বস্ব মাইন্ড এইড হাসপাতালে পাঠানো হয় পুলিশ কর্মকর্তা আনিসুলকে। এমন অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।
নির্যাতনে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় সহকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল থেকে ইন্সটিটিউট চত্বরে আন্দোলন শুরু করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এতে বিপাকে পড়েন,দূর দুরান্ত থেকে আসা চিকিৎসাপ্রার্থীরা।
এক পর্যায়ে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালকসহ সিনিয়র ডাক্তারদের অবরুদ্ধ করা হয়। উর্ধ্বতন প্রশাসনকে না জানিয়ে ডা. মামুনকে গ্রেপ্তারে ক্ষোভ জানান পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও।
দুপুরের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। বহির্বিভাগে রোগি দেখা শুরু করেন চিকিৎসকরা। তবে বুধ ও বৃহস্পতিবার প্রাইভেট চেম্বার এবং অনলাইনে স্বাস্থ্যসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মানসিক রোগের চিকিৎসকরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 