সিলেট করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪৭ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১২ হাজার ৫৯২ জন।এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৬৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৫৩ জন, হবিগঞ্জে ১৫৪৮ জন এবং মৌলভীবাজারের ১৬৯৩ জন সুস্থ হয়েছেন।
সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। সব মিলিয়ে মারা গেছেন ২৩৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৫৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২০, হবিগঞ্জে ১ হাজার ৮৫৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৯৫ জন। এরমধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে, গত ১০ মার্চ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০ হাজার ৩০১ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ হাজার ১১২ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৯ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 