সিলেট কিছুতেই ফেরানো যাচ্চে না হকারদের, অভিযানের কিছু পর তারা আবার ফুটপাত দখল করে বসে।
নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানায় ফুটপাত ও মূল সড়ক হরেক পণ্যের ভাসমান বাজারে পরিণত হয়েছে। ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। মাছ, সবজি, ফল, কাপড়-জুতাসহ বিভিন্ন প্রকারের পণ্যের অস্থায়ী দোকান বসে সরগরম নগরীর গুরুত্বপূর্ণ এসব স্থান। ফলে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল দুঃসাধ্য। পথচারীদের ভোগান্তির পাশাপাশি সড়কের যানজট তীব্র হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে পশ্চিম অংশ তালতলা পয়েন্ট পর্যন্ত ফুটপাত ও সড়কের অংশ দখল করে এক পাশে সবজি, মাছ এবং অপর পাশে কাপড় ও জুতার ভাসমান দোকান বসেছে। বন্দর সিটি কর্পোরেশনের গেইট থেকে পূর্বদিকে হকার পয়েন্ট পর্যন্ত সবজির পসরা নিয়ে বসেছেন অসংখ্য হকার। একইভাবে সিটি পয়েন্ট ও বন্দর পয়েন্ট থেকে জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা পর্যন্ত সড়কের উভয় পাশে ফল, জুতা, কাপড়সহ ভাসমান দোকানে ছেয়ে গেছে। নগরীর অতি গুরুত্বপূর্ণ এসব স্থানের ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের অংশও দখল করে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। বছরের পর বছর এ অবস্থা চললেও কর্তৃপক্ষের ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা। ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ দখলদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দেখা যায়, সিসিকের উচ্ছেদ অভিযান শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই আবার ফুটপাত দখল করে বসে যান ভাসমান ব্যবসায়ীরা। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে সিলেট চেম্বার অব কমার্সের সভা কক্ষে আলোচনায় বসেন। ওই সভায় সিসিক মেয়র নগরীর ফুটপাত থেকে হকার এবং অটোরিক্সা (সিএনজি) স্ট্যান্ড উচ্ছেদ করতে না পারার অপারগতা ও অসহায়ত্ব প্রকাশ করেন। সভায় মেয়র এ ব্যাপারে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এ সভায় হকার ও অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ বিষয়ে মেয়রের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি পরে সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে দেখা করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর ফুটপাত থেকে কোনোভাবেই হকারদের সরানো যাচ্ছেনা। ভ্রাম্যমাণ অভিযানের কিছু পর তারা আবার ফুটপাত দখল করে বসে। এ সমস্যার সমাধানে একটি কমিটি করা হয়েছে। কমিটি সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন তিনি গুরুত্ব দিয়ে এ সমস্যার সমাধানে কাজ করবেন এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 