মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী,বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ।
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পরিচালনা করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সব দিকেই দক্ষ একজন রাষ্ট্রনায়ক।
যারা আমাদের তলা বিহীন ঝুড়ি বলে উপহাস করতো তাদের দেশ থেকেই বঙ্গবন্ধু কন্যা স্যাটেলইট উৎক্ষেপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
শনিবার (৩১ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার কক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা)’র উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডুয়েকা সভাপতি ও বিটিআরসি’র মহাপরিচালক (অবঃ) ইঞ্জিনিয়ার এ কে এম শহীদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নূরুজ্জামান, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদন করেন, ডুয়েকার মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক এবং টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুল হায়দার চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু সারা বিশ্বের রাষ্ট্রনায়ক ছিলেন। তার সাড়ে তিন বছরের শাসনামলে এর উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষের মুক্ত ও স্বাধীনতার লক্ষ্যে জাতির ছাত্রলীগ প্রতিষ্ঠান করেছিলেন। পরবর্তীতে ছাত্রলীগই স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। পৃথিবীবতে একমাত্র নেতা শেখ মুজিব যিনি একাধারে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতা যুদ্ধে দেশের জনগনকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 