কিশোরগঞ্জে শিশু সন্তানসহ বাবা-মাকে হত্যা।
প্রকাশিত হয়েছে | ১৮:৪৭, অক্টোবর ৩০, ২০২০
কিশোরগঞ্জের কটিয়াদির জমশাইদ গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই শিশুসহ মা-বাবাকে হত্যা করেছে ছোট ভাই দীন ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
পুলিশ বলছে, বুধবার থেকে নিখোঁজ ছিলেন আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন ও শিশুপুত্র লিয়ন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের জন্য নেয়া হয় জেলা সদর হাসপাতালে।
ঘটনার পর নিহত আসাদের ছোট ভাই দীন ইসলামসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীন ইসলাম হত্যার দায় স্বীকার করে। তবে, পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত কাজ চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 