ভ্রাম্যমান আদালতের কারাদন্ড ৪ জনকে।
হবিগঞ্জের চুনারুঘাটের দারাগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্ধশতাধিক ড্রেজার মেশিন ধ্বংস ও পুড়ানো হয়েছে। বুধবার (২৮শে অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ ও সহকারী কর্মকর্তা (ভূমি) মিল্টন চন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৫ টি ট্রাক্টর জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনের মধ্যে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মশরুফ আলী কাউসার – পিতা তৈয়ব আলী, শেখ সেলিম – পিতা আব্দুল বারিক, রহম আলী – পিতা আব্দুর নূর ও খালেকুজ্জামান – পিতা আমিন মিয়া।
আটককৃতদের মধ্যে ৩ জনকে ১ বছর ও খালেকুজ্জামানকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টা টের পেয়ে বালু খেকু রমজান আলী পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে RAB-9 এর এএসপি আফসান আহমেদ ও উপ সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম এবং চুনারুঘাট থানার একটি টিম।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। যারাই এসব অন্যায় করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 