মাকে হত্যার পর ৫ টুকরো করে ছেলে।
প্রকাশিত হয়েছে | ১৯:২৭, অক্টোবর ২২, ২০২০
নোয়াখালীর সুবর্ণচরে ঋণের টাকা শোধ নিয়ে ঝগড়ায় মাকেই কুপিয়ে হত্যা করেন ছেলে। সহযোগিতা নেন আরও ৪ জনের। মরদেহ উদ্ধারের দুই সপ্তাহ পর রহস্য উদঘাটন করলো পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, নুরজাহান হত্যার পরদিন চরজব্বার থানায় মামলা করেন তার ছেলে হুমায়ুন কবির। পরে নীরব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আটক হয় আরেকজন। পরে ছেলেসহ গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
তাদের স্বীকারোক্তিতে জানা যায়, মায়ের আগের পক্ষের সন্তানদের ঋণের টাকা শোধ নিয়ে পারিবারিক কলহ বাধে। এতে গত ৬ অক্টোবর রাতে, ৪ সহযোগীকে নিয়ে মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন ছেলে হুমায়ুন। পরে মরদেহ পাঁচ খণ্ড করে ফেলে দেন ধান ক্ষেতে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 