ভাই-ভাবি ও ভাতিজা-ভাতিজিকে খুন।
প্রকাশিত হয়েছে | ২০:০২, অক্টোবর ২১, ২০২০
সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও দুই সন্তান হত্যার দায় স্বীকার করেছে ছোট ভাই রাহানুর।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে, নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত উপ মহাপরিচালক শেখ ওমর ফারুক।
রাহানুরের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতি ও তোয়ালে উদ্ধার করা হয়েছে।
সিআইডি জানায়, স্ত্রী ছেড়ে যাওয়ায় বড় ভাই শাহিনুরের বাড়িতে খেত রাহানুর। এতে ভাবি সাবিনা কথা শোনানোয় ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে সে। পরে, কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা করেন ভাই-ভাবীকে। এসময় ভাতিজা সিয়াম ও ভাতিজি তাসনিম জেগে গেলে তাদেরও কুপিয়ে হত্যা করে সে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 