দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মহড়া।
শারদীয় দুর্গাপূজায় মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিময় করার লক্ষে সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া দিয়েছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাব্বির আহসান এর নেতৃত্বে, এএসআই মো. মোশাহিদ কামাল ও ইসমাইল হোসেন সহ সঙ্গীয় পুলিশের একটিদল নিয়ে মোটরসাইকেলের ও গাড়িবহর দিয়ে সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
এসময় ফাঁড়ির ইনচার্জ মো. সাব্বির আহসান বলেন, দুর্গাপূজা হচ্ছে সার্বজনীন উৎসব। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো বাঙ্গালির উদার সামাজিকতা ও সম্প্রীতির উৎসব। তাই উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতার আহবান।
তিনি আরও বলেন, পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে ইউপির অন্তর্ভুক্ত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সদস্যদের দফায় দফায় আলোচনা হয়েছে। পাশাপাশি পূজার আয়োজকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হচ্ছে।
দুর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে পুলিশের নজর রাখা হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটতে দেয়া হবেনা জানিয়ে পুলিশ সদস্যরা সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 