করোনায় মানুষের মাসিক আয় কমেছে ।
করোনার প্রভাবে মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি পরিবারের মাসিক গড় আয় কমেছে ২০ শতাংশের ওপরে। অন্যদিকে খরচ কমেছে মাত্র ৬ শতাংশ। করোনায় জীবিকার ওপর অভিঘাত নিয়ে করা ধারণা জরিপে মঙ্গলবার (৬ অক্টোবর) এই তথ্য দেয় পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
পরিসংখ্যানে বলা হয়, ওই সময়ে প্রায় দুই-তৃতীয়াংশ পরিবার কোনো না কোনো সমস্যায় পড়েছেন। যার বেশিরভাগই ছিলেন দিনমজুর, শ্রমিক ইত্যাদি। তবে, দারিদ্র্যের সংখ্যা প্রথম দিকে বাড়লেও, বর্তমানে তা কমে আসছে।
একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরে বলেন, সরকারি বিভিন্ন সহায়তার কারণে করোনার অভিঘাত খুব বেশি ক্ষতি করতে পারেনি অর্থনীতির। অন্যদিকে, মানুষের আয় কমলেও, সঞ্চয় এবং অন্যান্য সহায়তামূলক কার্যক্রম দারিদ্র্যের হাত থেকে বাঁচিয়েছে।
এদিনের একনেক সভায়, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা সংক্রান্ত প্রকল্পের সংশোধনীসহ চারটি প্রকল্প অনুমোদিত হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 