জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র একজনকে আটক করেছে র্যাব।
জয়পুরহাটে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ রাজিব ইসলাম নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যার পর জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী রাজিব ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। আটাপাড়া রেলগেট এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে
বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় ৭টি মামলা রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 