আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে এক কিশোরসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের সেবুল মিয়ার পুত্র শুভরাজ মিয়া(১৫) এবং একই গ্রামের মৃত নূর মোহাম্মদ মিয়ার পুত্র মজমিল মিয়া (৪৫)।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে গ্রামের পার্শবর্তী জলাশয়ে টানাজাল দিয়ে মাছ ধরতে যান মজমিল ও শুভরাজ। এসময় প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাতে দু’জনই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমরানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 